চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজির চাকা খুলে গিয়ে বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে নাছির উদ্দিন (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো চারজন আহত হয়েছে।
আজ শুক্রবার আনুমানিক বেলা ১১টার দিকে লোহাগাড়ার বার আউলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মো: নাছির উদ্দিন লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের বাগমোয়ার বাসিন্দা।
এ ঘটনায় অন্য আহতরা হলেন- একই ইউনিয়ের চরম্বার বাসিন্দা মো: মোরশেদ (৪০), আমিরাবাদ ইউনিয়নের কিল্লারআন্দর এলাকার বাসিন্দা আকতার হোসেন (৬০)। বাকি দু’জনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী আবসার উদ্দিন বলেন, প্রত্যক্ষদর্শী আবসার উদ্দিন বলেন, সিএনজিটি আমিরাবাদ থেকে পদুয়ার দিকে যাচ্ছিল। বার আউলিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ সিএনজিটির সামনের চাকা খুলে যায় এবং এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি এসি কোচের সাথে সিএনজিটির সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অন্যদের দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে পাঠাতে হতে পারে।।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আনিকা তাসনিম বলেন, হাসপাতালে যাদের আনা হয়েছিল, তার মধ্যে একজনকে আনার আগেই মৃত্যু হয়েছে এবং আহতদের মধ্যে মো: মোরশেদের ডান পা ও ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন এবং আকতার হোসেনের বাম পা ভেঙ্গে গেছে ও মাথায় আঘাত পেয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।