যশোরের বেনাপোলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াত ইসলামী, ছাত্র-জনতা ও শিবিরের নেতা-কর্মীরা নেন।

এ সময় মিছিলটি বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে বেনাপোলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে গণহত্যাকারীদের বিচার ও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মাত্র ছয় ভাগ নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন এখনো ৯৪ ভাগ নেতাকর্মীরা দেশে অবস্থান করছে। এসব আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে থেকে বিভিন্ন উসকানিমূলক কাজ করে যাচ্ছেন। এজন্য অবিলম্বে আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের পালাতে সহযোগিতা না করে গ্রেফতারের দাবি জানায় বক্তারা।