রংপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৬ মে) দুপুরে জিলা স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল।
মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আটটি উপজেলা প্রশাসন ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান স্টল দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিভিন্ন আবিষ্কার প্রদর্শনী ছাড়াও এর সুফল ব্যবহারের বিষয়ে হাতে-কলমে দর্শকদের কাছে তথ্য উপস্থাপন করছেন অংশীজনরা।
একটি সম্মৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে তরুণ বিজ্ঞানী তৈরিতে উদ্যোগী করতেই এ আয়োজন বলে জানিয়েছেন ডিসি।