বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারের দাবিতে নোয়াখালীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল হকের সভাপতিত্বে এ বিক্ষোভ কর্মসূচি করা হয়।

এ সময় বক্তারা অবিলম্বে বিচারপতি খাইরুল আলমকে গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী আইনজীবী সমিতির সেক্রেটারি আমির হোসাইন বুলবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন, রবিউল হাসান পলাশ, মান্নান ভূঁইয়া, মাজেদ প্রমুখ।