মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইউনিয়নগুলোতে জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) উপজেলার করেরহাট, মঘাদিয়া, ওয়াহেদপুর, ইছাখালী ইউনিয়নে এ কর্মসূচি পালিত হয়।
সকালে করেরহাট মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরা সদস্য ও জোরারগঞ্জ থানার আমির মাওলানা নুরুল হুদা হামিদী।
বিশেষ অতিথি ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রহমান, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো: তানভীর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক বায়তুলমাল সম্পাদক মো: আলা উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: মাহমুদুল হাসান, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সেক্রেটারি মো: মাইন উদ্দিন রায়হান, ঢাকা তেজগাঁ থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মো: আকবর হোসেন, থানা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আসাদ উল্যাহ, ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো: আনোয়ার হোসেন।
বিকেলে নিজামপুর সরকারি কলেজ মাঠে ওয়াহেদপুর ইউনিয়ন সেক্রেটারি এম লোকমান হোসাইনের সঞ্চালনায় ও ইউনিয়ন আমির মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-১ মিরসরাই আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান।
প্রধান বক্তা ছিলেন মিরসরাই উপজেলা শাখার আমির মাওলানা নুরুল কবির। বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক কাজ্বী মাওলানা আবু বকর, মিরসরাই উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম টিটু,ইসলামী ছাত্রশিবির মিরসরাই শহর আদর্শ শাখার সভাপতি সাকিব হোসাইন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি তোফাজ্জল হোসেন, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার সাদাত, ইউনিয়ন অফিস সম্পাদক আশরাফুল আলম সুমন, ইসলামী ছাত্রশিবির নিজামপুর সাথী শাখার সেক্রেটারি রিয়াদ হোসেন রাসু প্রমুখ।