জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হেসেন বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ চাপিয়েছে। তাতে করে কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা এনসিপি মেনে নেবে না।
শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টায় রংপুর চেম্বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন আখতার।
প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক প্রসঙ্গে জরুরি এই সংবাদ সম্মেলন করে দলটি। এ সময় উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্মমুখ্য সংগঠক ফারজানা দিনাসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আখতার হেসেন বলেন, এনসিপির কোনো প্রোগ্রামে আওয়ামী লীগের কেউ যদি যুক্ত হওয়ার সাহসও দেখায় তাহলে তাদের প্রতিহত করবো। তাদের আইনের কাছে সোপর্দ করবো। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণহত্যাকারীও মানবতাবিরোধী অপরাধী দল আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
তিনি বলেন, ব্যাংককে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর যে বৈঠক হয়েছে। সেই বৈঠকে বাংলাদেশের সাথে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সে বিষয়ে কথা হয়েছে। আলোচনায় শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যার্পণ, ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড, তিস্তার পানি, গঙ্গার পানি, সীমান্ত হত্যা সব বিষয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা যে বিষয়গুলো বলেছেন। এ বিষয়গুলো বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের কথা। জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও এই দাবি করে আাসছিল। প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন। সেকারণে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই।
আখতার বলেন, আলোচনা শুধু কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। অবশ্যই ভারতের সাথে দ্বিপক্ষীয়ভাবে আন্তর্জাতিকভাবে যে ধরনের আলোচনার মধ্যে যাওয়া প্রয়োজন। তাদের শেখ হাসিনার বিচারসহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।
আখতার আরো বলেন, এখন জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যাকারীদের বিচার করা সবচেয় জরুরি বিষয়। এই বিচার শুধু ব্যাক্তির নয়। দল হিসেবে আওয়ামী লীগ যে মানবতাবিরোধী অপরাধ করেছে। তাদের বিচার করতে হবে। সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনের মাধ্যমে আলাপ আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করি রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে একাত্ম হওয়া উচিত।