রংপুরে ঘাঘট নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে আবির হোসেন (২১) নামে এক মারা কিশোর গেছে।
বুধবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে মহানগর কোতয়ালী থানায় এ ঘটনা ঘটে।
মৃত আবির হোসেন নগরীর খলিফাপাড়া এলাকার মামুন মিয়ার ছেলে।
রংপুর মহানরগর কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর নিসবেতগঞ্জ বরাই বাগান এলাকার ঘাঘট নদীর বালু পয়েন্ট এলাকায় তিন বন্ধু গোসলে নামে। এ সময় একজন পানিতে ডুব দিয়ে আর ভাসছিল না। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিস ডাকে। ডুবুরীদল অনেক খোঁজাখুঁজির পর ২১ বছর বয়সী এক কিশোরের লাশ উদ্ধার করে।
তার লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে হস্তান্তর করেছে। আবির ঢাকায় কাজ করতো। ঈদের ছুটিতে বাসায় বেড়াতে এসেছিল সে।