বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ায় ওবায়দুর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ওবায়দুর রহমানের মেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পরে ফাতেহা শরিফ পাঠ ও কোরআনখানির আয়োজন করা হয়।
এ উপলক্ষে বাদ জোহর নগরকান্দা-সালথার বিভিন্ন মসজিদে কেএম ওবায়দুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিকেলে নগরকান্দা এম এন একাডেমী মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ উপলক্ষে স্মরণ সভা এবং দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।