ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় ট্রেনটিতে ভ্রমণ করা যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছে।

আজ শনিবার বেলা ১২টা ৩৫ মিনিট ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের অদূরে আলতাফ গোলন্দাজ কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথে কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে‌ যাওয়ার পর রেলওয়ে স্টেশন অদূরে আলতাফ গোলন্দাজ কলেজ এলাকায় বেলা ১২টা ৩৫ মিনিটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার পর কোনো রকমে ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে এনে দাঁড় করিয়ে রাখে। ট্রেন চালকসহ সংশ্লিষ্টরা সোয়া দুই ঘণ্টা চেষ্টা করেও ট্রেনটি চালু করতে পারেনি।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তফা কামাল বলেন, মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হলেও ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে নিয়ে আসায় এ লাইনে ট্রেন চলাচলে তেমন কোন বিঘ্ন হয়নি।