ফেনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এই শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে বের হয়ে মিজান রোড, কলেজ রোড, জেল রোড ও ট্রাংক রোড হয়ে মিজান রোড প্রদক্ষিণ করে এবং এতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক এবং বিশেষ অতিথি ছিলেন গাজী হাবিব উল্যাহ মানিক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সহ-সভাপতি জাহিদুল ইসলাম শিমুল ও যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন।
মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুল করিম, যুগ্ম সম্পাদক রাকিবুল হক, কামরুজ্জামান সুমন ও আমির হোসেন দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, প্রচার সম্পাদক আলাউদ্দিন, দফতর সম্পাদক খুরশিদ রহমান সূর্য, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর মোর্শেদ পিন্টু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান স্বপন, সদর উপজেলা আহবায়ক জোবায়ের হোসেন, সদস্য সচিব বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর আহ্বায়ক মজিবুর রহমান ও সদস্য সচিব ইকবাল হোসেন রুমেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা চাঁন, যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান জুয়েল, দাগনভূঞা উপজেলা আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব জহিরুল ইসলাম মঞ্জুর, পৌর আহ্বায়ক আলাউদ্দিন ও মো: শিপন, সোনাগাজী উপজেলা আহ্বায়ক আবু বকর সিদ্দিক মারুফ ও সদস্য সচিব আবুল মনসুর সবুজ, ছাগলনাইয়া উপজেলা আহ্বায়ক জাফর আহমেদ মজুমদার ও সদস্য সচিব রাজীব আহমেদ, পৌর আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব শেখ সাদী, পরশুরাম উপজেলা আহ্বায়ক ডা: শফিকুর রহমান ও সদস্য সচিব মো: তারেক, পৌর আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আবুল কালাম কালা, ফুলগাজী উপজেলা আহ্বায়ক গোলাম রসুল ও সদস্য সচিব আবুল কালাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: পারভেজ প্রমুখ।