নড়াইলের বিছালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় চাকই পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
জামায়াতের বিছালী ইউনিয়ন শাখার আমির মোখলেছুর রহমান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন।
মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পবিত্র রমজানের শুরু থেকে নড়াইল-১ আসনের প্রায় প্রতিটি ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।