নাটোরের সিংড়ায় পানিতে ডুবে নাহিদ হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ মে) উপজেলার ইটালী ইউনিয়নের হিজলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু নাহিদ ওই গ্রামের কৃষক সবুজ আলীর ছেলে এবং হিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারির শিক্ষার্থী।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় নাহিদ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টায় বাড়ির পাশের আত্রাই নদীর শাখা হিজলী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি তার জানা নেই। পুলিশ পাঠিয়ে খোঁজ নেবেন।’