চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাসের চাপায় মোহাম্মদ ইয়াছিন প্রকাশ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মনসা হসপিটালের কাছে ছিলা শাহ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামের বাসিন্দা। তার জিরি ফকিরা মসজিদ বাজারে আজমীর ডেকোরেশন নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।
পটিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ইয়াছিন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।