চট্টগ্রামের মিরসরাইয়ে আইপিএস ব্যাটারিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বোরহান উদ্দিন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুরে এ ঘটনা ঘটে।

বোরহান উদ্দিন ওই এলাকার শেখ আবু বক্কর সিদ্দীক প্রকাশ কানু মোল্লার ছেলে।

জানা গেছে, দেশে পরিবারের সাথে ঈদ করতে ৮ দিন আগে বাড়ি আসেন বোরহান উদ্দিন। ঈদের দিন সকালে ঘরের আইপিএসের ব্যাটারিতে পানি দেয়ার সময় বিদ্যুপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: রাজিব দে জানান, সোমবার সকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক লোককে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগে ওই লোক মারা যায়।