নোয়াখালীর সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি চক্ষু হাসপাতাল ও ডায়াবেটিস সেন্টারের আয়োজনে ডা: শামীমা নাসরিন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত হাসপাতালে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু হয়।

এ সময় ফ্রি ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের মহাসচিব বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুইঁয়া ও পরিচালক ডা: শরীফ আলতাফ হোসাইন।

এদিন সকাল থেকে ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা ফ্রি চিকিৎসা সেবা দেন। এর মধ্যে মেডিসিন, কাডিয়ার্ক সার্জারি, গ্যাস্টো এনটেরোলজি, জেনারেল সার্জন, চক্ষু ,ডায়াবেটিস, মনোরোগ, এ্যানেসথিশিয়াসহ বিভিন্ন দেশ-বিদেশের বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার, সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, সোনাইমুড়ী উপজেলা সমাজসেবা অফিসার আবুল বাসার হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্যরা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ক্যাম্প প্রায় ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।