মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিন নামে এক ব্যক্তির পুকুর থেকে ৩২৬ পিস সরকারি গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুকুরের পানির নিচে প্লাস্টিকের কৌটায় রক্ষিত ওই সমস্ত গুলি উদ্ধার করে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ পুলিশ। ধারণা করা হচ্ছে, এই গুলিগুলো গত ৫ আগস্ট থানা হতে লুট করা হয়েছিল।
গোয়েন্দা পুলিশ এক পেস বিজ্ঞপ্তিতে জানায়, টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিন -এর পুকুরের দক্ষিণ পাশে বুক সমান পানির নিচ হতে রশি দিয়ে গাছের ডালের সাথে আটকানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৫ আগস্ট ২০২৪ তারিখে থানা থেকে লুণ্ঠনকৃত এসব গুলি কোনো দুষ্কৃতিকারী অসৎ উদ্দেশে উল্লেখিত স্থানে পানির নিচে লুকিয়ে রেখেছিল।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, পুকুরের তলদেশ হতে গোয়েন্দা পুলিশ গুলিগুলো উদ্ধার করেছে। ওগুলো সরকারি গুলি।