বরিশালের উজিরপুরে নিজ অর্থায়নে অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শোলক ইউনিয়ন শাখার আমির।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় ইউনিয়নের আমির মো: রফিকুল ইসলাম নাসিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক মাওলানা আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি খোকন সরদার ও অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পবিত্র রমজানের তাৎপর্য ও মানবতার কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরে সমাজের বিত্তবানদের প্রতি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি রফিকুল ইসলাম নাসিরের মমতাময়ী মায়ের রুহের মাগফিরাত কামনা করেন।
এই কর্মসূচির আওতায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন আয়োজন তাদের জন্য অনেক উপকারে এসেছে। যা তাদের ঈদ আনন্দকে আরো অর্থবহ করে তুলেছে।