কক্সবাজার মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে আব্দুল করিম (৪৫) নামে বাসের সহকারী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) সোয়া এগারোটার দিকে মহাসড়কের দোহাজারী মৌলভি দোকান এলাকার কাছে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর বড়পাড়ার মো: হাসানের ছেলে বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শুভরঞ্জন চাকমা নয়া দিগন্তকে জানান, চট্টগ্রামমুখী স্থানীয় ঈগল পরিবহনের বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়লে ঘটনাস্থলে মো: করিম গুরুতর আহত হন। এ সময় তাকে স্থানীয় হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা নেয়া হবে।