মুন্সীগঞ্জ জেলা বিএনপির ৫৯ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) বিকেলে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমাদন করা হয়েছে। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মো: মহিউদ্দিনকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটিতে অন্যদের মধ্যে যারা ঠাঁই পেয়েছেন তারা হলেন শ্রীনগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলী, বিশিষ্ট শিল্পপতি মোশারফ হোসেন পুস্তি, শেখ মো: আব্দুল্লাহ, রহিমা সিকদার, আমির হোসেন দোলন, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইরাদত মানু, সাইদুর রহমান ফকির, শহর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন সরকার ও কাজী আবু সুফিয়ান বিপ্লব, সিরাজদীখান উপজেলার সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, রফিকুল ইসলাম মাসুম, মেজর মাসুদুর রহমান কাইয়ুম, আওলাদ হোসেন উজ্জ্বল, সুলতান আহম্মেদ, পাপিয়া ইসলাম, মুকুল আক্তার অনা, লাকী আক্তার প্রমুখ।
আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারিতে সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।