‘বদর যুদ্ধ ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই’ জানিয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন বলেছেন, ‘ঐতিহাসিক বদরের চেতনায় উজ্জীবিত হয়ে সকল মুমিন মুসলমানদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় মনোনিবেশ করতে হবে।’
মঙ্গলবার ( ১৮ ই মার্চ) গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা জামায়াতের যুব ও পেশাজীবী বিভাগ আয়োজিত রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
‘এই চেতনায় সবাইকে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার’ আহ্বান জানিয়ে জয়নাল আবেদীন বলেন, ‘ঐতিহাসিক ১৭ রমজান বদরের প্রান্তরে ইসলাম ও মুসলমানদের ইতিহাসে বদরের যুদ্ধ এক যুগান্তকারী ঘটনা। দ্বিতীয় হিজরির ১৭ রমজান মদিনার উপকণ্ঠে বদর নামক স্থানে মুখোমুখি হয় মুসলিম ও কুরাইশ বাহিনী। ৬২৪ খ্রিষ্টাব্দে সংঘটিত ঐতিহাসিক বদর যুদ্ধ ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই।’
গোয়াইনঘাট পেশাজীবী ফোরামের সভাপতি মাস্টার মনজুর আহমদের সভাপতিত্বে সেক্রেটারি মাস্টার মোশাররফ হোসাইনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা জামায়াত আমির মাস্টার মনজুর আহমদ, নায়েবে আমির ডাক্তার আব্দুন নূর, মাওলানা ফয়েজ আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান, হাফিজ মিসবাহ উদ্দিন, যুব বিভাগের সভাপতি ইমরুল হাসান, ওলামা বিভাগীয় সভাপতি মাওলানা নেছার আহমদ, শ্রম বিভাগীয় সভাপতি আব্দুল মালেক, বিএনপি নেতা আব্দুল হক, ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি শরীফ উদ্দিন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আখলাকুল আম্বিয়া, বিএনপি নেতা মুশাররফ হোসেন,ডাক্তার তবারক হোসাইন, মাস্টার আজির উদ্দিন, জামায়াত নেতা কামাল উদ্দিন, নুর হোসেন, ইব্রাহিম খলিল, মাওলানা নিজাম উদ্দিন, আজিজ আহমদ, নুরুল আমিন হেলালী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, শাহীনুর রহমান, নির্বাহী সদস্য আমির উদ্দিন, গোয়াইনঘাট কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম আজম, পেশাজীবী বিভাগের অলিউর রহমান, কয়েস আহমদ প্রমুখ।