গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল পরিবারকে অনুদান দেয়া হয়েছে। এ সময় ১২ পরিবারের প্রত্যেককে এক লাখ টাকার চেক দেয়া হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলা পরিষদের প্রধান নির্বাহী খন্দকার মোদাচ্ছের বিন আলী তার নিজ কার্যালয়ে শহীদ পরিবারের সদস্যদের হাতে এ চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর শেষে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নেন প্রধান নির্বাহী। এ সময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগেও জেলা পরিষদের পক্ষ থেকে এসব শহীদ পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেয়া হয়।