রংপুর অঞ্চলের প্রান্তিক জনপদে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিশ্চিতে টেলিমেডিসিন সেবা চালু করেছে রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর খামারপাড়া, পানবাড়ি বাজার এলাকায় টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা।

উদ্বোধনকালে রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক আল আমিন, পরিচালক স্বপন কুমার রায়, অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন, রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: ছামছুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সেন্টারে সেবা পেয়ে খুশি গ্রাহকরা। তারা জানান, সব জায়গায় এ সেবা চালু করলে আমাদের মতো সাধারণ মানুষজনের ভোগান্তি কমবে। এছাড়া তাৎক্ষণিক ও সহজে সেবা পেতে টেলিমেডিসিন সেবা অত্যন্ত কার্যকরী। এতে তাড়াতাড়ি সেবা পাওয়ার পাশাপাশি আমাদের অর্থনৈতিক সাশ্রয় হবে।

নগরীর ৩৩টি ওয়ার্ডে ১৪০টি সেন্টারের মাধ্যমে এ টেলিমেডিসিন সেবা দেয়া হবে জানিয়েছেন উদ্যোক্তারা।