নীলফামারীতে মোবাইল চার্জে লাগিয়ে কথা বলার সময় চার্জার বিস্ফোরিত হয়ে তমা রাণী রায় (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার কচুকাটায় এ ঘটনা ঘটে।

তমা রাণী কচুকাটা ইউনিয়নের দুহুলী ধারার পাড় গ্রামের নেপেন্দ্র রায়ের মেয়ে এবং চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

কচুকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ জানান, মেয়েটি চার্জে মোবাইল লাগিয়ে কথা বলার সময় হঠাৎ বিকট শব্দে চার্জার বিস্ফোরণ হয়ে অগ্নিদগ্ধ হয়। এছাড়া বিস্ফোরিত চার্জারের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। পরিবারের লোকজন হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।