ভোলার দৌলতখানে পৃথক সড়ক দুর্ঘটনায় মধ্য জয়নগর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার ও তাহিয়া মনি নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) দৌলতখানে এ দুর্ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার মাদরাসা সুপার আব্দুস সাত্তার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়।

জানা গেছে, মঙ্গলবার দৌলতখানের সড়ক দুর্ঘটনার এলাকার সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি প্রাণী পড়ে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে আব্দুস সাত্তার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে বুধবার সকালে তাহিয়া মনি অটোরিকশার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এ সময় তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন আলেম ও শিশু মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।