বাংলাদেশ জামায়াতে ইসলামী বারইয়ার হাট পৌরসভার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে বারইয়ারহাট কলেজ অডিটরিয়ামে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন সজিবের পরিচালনায় ও পৌর জামায়াতের আমির প্রভাষক আবদুল হান্নানের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির আলা উদ্দিন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আমির মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা আমির ও সাবেক কাউন্সিলর মাওলানা নরুল হুদা হামিদী, সেক্রেটারি মাইন উদ্দিন, পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।