নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ‘জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন সরকার। রিসোর্স পার্সন ও প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের গবেষণা অফিসার এ কে এম মুজ্জাম্মিল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।
জাতীয় কারুশিল্প পরিষদ ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মশালায় সোনারগাঁও উপজেলার জামদানি বয়নশিল্পের ১৫ জন শিল্পী ও সাংবাদিকরা অংশ নেন।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক নাফিজ আশরাফ, হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, রবিউল হুসাইন, শেখ ফরিদ, জামদানি শিল্পী আবু তাহের, রিনা বেগম, মোহাম্মদ আলী, কোহিনুর আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক জামদানি বয়নশিল্প, বয়নশিল্পের নকশা, রঙের বিন্যাস ও মান উন্নয়ন, বাজার ব্যবস্থা, আধুনিকতম সংযোজন, ডিজাইন বৈচিত্রসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।