নাটোরের সিংড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিংড়া গোল-ই-আফরোজ কলেজ চত্বর এই কর্মসূচির আয়োজন করে কলেজ ছাত্রদল।
কর্মসূচিতে সিংড়া গোল-ই-আফরোজ কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শিবলী সাদিক শিবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল হক হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, সাবেক জিএস আতাউল গনী পলাশ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজল সরকার প্রমুখ।
এ সময় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।