ঈশ্বরদীতে রেললাইন থেকে গলা কাটা (মাথা বিচ্ছিন্ন) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় ঈশ্বরদী - খুলনা, ফরিদপুর রেললাইনের ঈশ্বরদী পাতিবিলের দক্ষিন এলাকায় রেললাইনের ওপর বাদশা (৫৫) নামে এক ব্যক্তির দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (২৮ এপ্রিল) রাত সোয়া ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত বাদশ ঈশ্বরদীর যুক্তিতলা কাদেরের মোড় এলাকার মরহুম দেলবার আলীর ছেলে। সে পেশায় জমি কেনা বেচা করে এ ছাড়া যুক্তিতলায় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

নিহতের ছেলে রিপন/ লিটন ফেসবুক লাইভে এক সাংবাদিককে বলেছে, আমার আব্বা আমার সাথে রাত ৯টা ১২ মিনিটে মোবাইল ফোনে কথা বলেছে। সে সময় সে আরো বলেছে, ‘আমার আব্বা আমাকে তাকে কয়েকজন মিলে চোখ বেঁধে নিয়ে যাচ্ছে।’

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, সোমবার রাত ৯টার পরে কোনো এক সময় মৃত্যুর ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘সুরতহাল দেখে মনে হচ্ছে কোনো এক ট্রেনে তার মাথা বিচ্ছিন্ন হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। আগামীকাল সকালে লাশের ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’