কুমিল্লার বুড়িচংয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার দুপুরে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে, সোমবার রাতে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মামুন ময়নামতি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং আকাবপুর গ্রামের মো: আব্দুল মান্নানের ছেলে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গ্রেফতার মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে ২০২৪ সালের নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, ভাঙচুর ও কেন্দ্র দখলের ঘটনায় মামলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় মামলা, মাদক, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনসহ অন্তত আটটি মামলা রয়েছে।