জুলাই আন্দোলনে, শাপলা চত্বরে, পিলখানায়, ২৮ অক্টোবরসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে মহানগর ছাত্রশিবির।
সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে অংশ নেন সহস্রাধিক নেতাকর্মী।
এ সময় বক্তব্য রাখেন মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিছুর রহমান, রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি সোহেল রানা, জেলা সেক্রেটারি হামিদুল ইসলাম, মহানগর প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, কারমাইকেল কলেজ সভাপতি মেহেদী হাসান, রংপুর সরকারি কলেজ সভাপতি সামসুল ইসলাম প্রমুখ।
তারা বলেন, জুলাই বিপ্লবের নয় মাস হলেও বিচারদৃশ্যমান হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। শাপলা, পিলখানা, ২৮ অক্টোবরসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার হয়নি। অবিলম্বে বিচার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।