গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির (জিডিইউ) কেন্দ্রে ও উপকেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২৬ জন উপস্থিত ছিলেন এবং ৮৯ জন অনুপস্থিত ছিলেন। কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৯.০৮ শতাংশ।
শুক্রবার (২ মে) পরীক্ষা চলাকালে কেন্দ্র ও উপকেন্দ্র পরিদর্শনসহ সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন জিডিইউ-এর ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে ভিসি বলেন, ‘অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক শিক্ষার্থী, এলাকাবাসী, গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল সহযোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’