চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে বিএনপি।
গতকাল শনিবার রসুলপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এ সহায়তা প্রদান করে খাগরিয়া ইউনিয়ন বিএনপি।
ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ছিলেন ছিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ জামাল উদ্দিন, নুরুল আলমের ছেলে মোহাম্মদ নাছির উদ্দীন, সাহেব মিয়ার ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম ও মোহাম্মদ মুছার ছেলে মোহাম্মদ মিজান।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা আবুল হোসেন, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, অর্থ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব শহীদুল্লাহ্সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
বিএনপি নেতারা বলেন, ‘বিএনপি যেকোনো দুর্যোগে এদেশের জনগনের পাশে থাকা দল। আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে কখনই বিদেশে চলে যাননি। দেশেই থেকে তিনি ষড়যন্ত্র মোকাবেলা করার চেষ্টা করেছেন।’
তারা আরো বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ দেশ ও দেশের মানুষের যেকোনো বিপদে যেন বিএনপির নেতাকর্মীরা এগিয়ে আসে। তারই নির্দেশনায় আমরা আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে দাঁড়িয়েছি।’