নোবিপ্রবিতে ইনফরমেশন ও নলেজ ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কর্মশালার বিষয় ছিল ‘‘ওয়ার্কশপ অন-এমপাওয়ারিং এলআইএস প্রফেশনাল থ্রু ক্যাপাসিটি বিল্ডিং ইন ইনফরমেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট : এ টেকনোলজিক্যাল পারসপেক্টিভ”।
স্থান
নোয়াখালী
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইনফরমেশন ও নলেজ ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) দিনব্যাপী নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে আইকিউএসি সম্মেলন কক্ষে ‘‘ওয়ার্কশপ অন-
এমপাওয়ারিং এলআইএস প্রফেশনাল থ্রু ক্যাপাসিটি বিল্ডিং ইন ইনফরমেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট : এ টেকনোলজিক্যাল পারসপেক্টিভ” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস (আইআইএস) এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
কর্মশালায় কি-নোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক।
তিনি ক্যাপাসিটি বিল্ডিং ইন ইনফরমেশন অডিট, ইনফরমেশন ম্যাপিং, নলেজ ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের প্রতি এ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও মূল্যবান বক্তব্য দেন।
কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র ল্যাব ইনস্ট্রাকটর মোহাম্মদ জয়নাল আবেদিন।