কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরের রফিনগর এলাকা থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর লোকমান মিয়া (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ জুন) তার পরিবার লাশের সন্ধান পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাঁড় গরু খুঁজতে হাওরের উদ্দেশে রওনা দেন তিনি। এরপর থেকে ২৪ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ লোকমান মিয়া রফিনগরের মো: আব্দুল লতিফের (অমু) ছেলে বলে জানা গেছে।

পরিবার জানায়, গরু খুঁজতে তিনি রফিনগর-মাধবপুর হাওরের দিকে একা বের হন। এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আফছার লোকমান মিয়া হাওরে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।