চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আবুল কাশেম (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট কাজী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

কাশেম ওয়াহেদপুর ইউনিয়নের গাছ বাড়িয়া এলাকার হোসেন মাস্টার বাড়ির এবাদুর রহমানের ছেলে।

সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আবুল কাশেম বাজার করে হাদিফকিরহাট থেকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বাড়ির রাস্তার মাথায় দ্রুতগামী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপ দেয়। এতে মোটরসাইকেলটি তাকে ধাক্বা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, হাদিফকিরহাট এলাকার সড়ক দুর্ঘটনায় কেউ মারা যাওয়ার বিষয়টি অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।