বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাইফুল ইসলামকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইফুল ইসলাম উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী পাড়ার বাসিন্দা এবং মরহুম আশরফ আলীর ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসরুল হক জানান, বিশেষ অভিযানে সাইফুল ইসলামকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।