চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ ইয়াছিন প্রকাশ ওরফে কালু নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৩ মে) দুপুর ১২টার দিকে মহাসড়কের উপজেলার মনসা হসপিটালের কাছে ছিলা শাহ্ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পটিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ডেকোরেশন মালিক নিহত হয়েছেন। গাড়ি দু’টি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।