কুষ্টিয়ায় দৌলতপুর প্রেস ক্লাবসহ উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার  তারাগুনিয়া থানার মোড়ে দৈনিক খবরওয়ালার দৌলতপুর প্রতিনিধি মাহাবুবর রহমান সবুর মোল্লার আমন্ত্রণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদ প্রতিনিধি এম  মামুন রেজা, দৈনিক আমার দেশ প্রতিনিধি এম এ রাজ্জাক, বাংলাদেশ অবজারভার ও দিনকাল প্রতিনিধি এম এস শাহিন, দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা আহাদ আলী নয়ন, সমকাল প্রতিনিধি আহামেদ রাজু, ইনকিলাব প্রতিনিধি মাহাফুজুল আলম বাবলু, বাংলাদেশের খবর প্রতিনিধি সাইদুর রহমান, আজকের প্রত্রিকার প্রতিনিধি তামিম আদনান, চ্যানেল এস টেলিভিশনের ক্যামেরা পার্সন সেতু আহমেদ, দেশের কণ্ঠ প্রতিনিধি জাহিদুল ইসলাম, জনমতামত প্রতিনিধি মোহাম্মদ রনি, সরেজমিন বার্তার আহসানুল হক, সময়ের কাগজের প্রতিনিধি হারুনুর রশিদ, মাতৃজগতের প্রতিনিধি শিশির আলী, বন্ধন টিভির প্রতিনিধি বজলুল হক, দৈনিক তথ্য বার্তার প্রতিনিধি রাজিব আহাম্মেদ, তথ্য বার্তার প্রতিনিধি পিন্টু আলী, দৈনিক তথ্য বার্তার প্রতিনিধি রাসেল হোসাইন, জাগরণ টিভির প্রতিনিধি জনিরুল ইসলাম, দৈনিক আমাদের দিন প্রতিনিধি ওহিদুল ইসলাম নেন্টু, কুষ্টিয়ার খবর প্রতিনিধি আশরাফ আলী, কুষ্টিয়া প্রতিদিনের প্রতিনিধি আতিকুজ্জামান, দৈনিক কৃষি কণ্ঠের প্রতিনিধি আশিক ইসলাম, স্বর্ণযুগ প্রতিনিধি জাহিদ হাসান সরকারসহ উপজেলার সর্বস্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৪০ জন সাংবাদিক।

ইফতার মাহফিলে উপস্থিত দৌলতপুরে কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের প্রতি তাগিদ দেন সিনিয়র সাংবাদিকরা।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।