মিরসরাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও গণ-ইফতার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বারইয়ারহাট কলেজ মাঠে বারইয়ারহাট পৌরসভা, করেরহাট, হিঙ্গুলী ও ধুম ইউনিয়নের সমন্বিত উদ্যোগে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী আলেম ও শ্রমজীবীসহ সর্বস্তরের জনসাধারণের সম্মানে এ গণ-ইফতারের আয়োজন করা হয়।
এ সময় বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক মোশাররফ হোসেন, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের বার্তা, কেউ দলের নাম ভাঙ্গিয়ে কোনো অপকর্মে জড়িত থাকলে বিনা নোটিশে আপনাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। আমাদের আন্দোলন, আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। আমাদের লক্ষ্য চূড়ান্ত বিজয় অর্জন করা, আমাদের লক্ষ্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’
তিনি বলেন, ‘বাংলাদেশের আকাশে কালো মেঘের ঘনঘটা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী মূল্যবোধের শক্তি সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদরুল আলম বদরুল, মিরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু, ধুম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন।
এছাড়া বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, জসিম উদ্দিন ভেন্ডার, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান, খৈয়াছরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুজ্জামান চেয়ারম্যান, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল আলম মিলন, মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইফতেখার মাহমুদ জিপসন।
এ সময় আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের মানুষের কল্যাণে দোয়া ও মোনাজাত করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।