সিলেট নগরীর মদীনা মার্কেট সংলগ্ন পাঠানটুলায় একটি লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফার্নিচার মালিক।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঠানটুলা এলাকার নিউ কোয়ালিটি ফার্নিচার অ্যান্ড মান্নান কটন নামে একটি লেপ-তোষকের দোকানের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফার্নিচার মালিকের দাবি, অগ্নিকাণ্ডে তার ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।