নাটোরে গভীর রাতে এক বিধবা নারীর ঘরে গিয়ে তার সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বাছের আলী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
বিধবা নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরার পর ওই যুবলীগ নেতাকে গণধোলাই দিয়ে সেই বিধাব নারীর সাথে বিয়ে পড়িয়ে দেয় এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঘটনাটি বুধবার (১৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ঘটে।
জানা যায়, তেবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি কক্ষে বাছের আলী ও একই গ্রামের এক বিধবা নারীর আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে এলাকাবাসী কাজীর মাধ্যমে বিয়ে পড়িয়ে দিচ্ছেন।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, ‘ওয়ার্ড যুবলীগ সভাপতি বাছের আলীর বয়স ৫০ বছর হলেও তিনি আগে বিয়ে করেননি। বিগত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এরকম নানান অপকর্ম করেও পার পেয়ে যেতেন।’
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘এমন খবর এখনো জানা নেই।’