আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানিয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও দেশের বিশিষ্ট শিল্পপতি ফয়সল আহমদ চৌধুরী।

তিনি বলেন, ‘তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে আগামীর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সার্বিক প্রস্তুতি নিতে হবে এবং জনগণের কাছে ৩১ দফার সুফল তুলে ধরতে হবে।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টায় গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকোনায় অনুষ্ঠিত এক বিশাল কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাদেপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাজান আহমদ, সদস্য রেজাউল কবির, মাহমুদুর রহমান মামুন, দফতর সম্পাদক মজিরুল হক, সদস্য শামীম আহমদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সদস্য মুজিবুর রহমান, মাতাব উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুর আলি, বাদেপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দুদু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান দুলু, উপজেলা ছাত্রদলের সভাপতি তানজিম আহাদ, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদল সভাপতি কামরান হোসেন, সহ-সভাপতি আফছর উদ্দিন, সহ-প্রচার সম্পাদক হাবিব, সদস্য মুহাম্মদ রাদি প্রমুখ।

ফয়সল চৌধুরী বলেন, ‘বিএনপির শেকড় এদেশের মাটির অনেক গভীরে। ফ্যাসিস্ট হাসিনার পতনে ছাত্র-জনতার ত্যাগ অপরিসীম। জাতীয়তাবাদী শক্তির অবদানও কোনো অংশে কম নয়।’

এছাড়া উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগলা শাহী ঈদগাহ বাজারে অনুষ্ঠিত আরেকটি কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল চৌধুরী বলেন, ‘বিএনপি একটি আদর্শ রাজনৈতিক দল। আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করি, শান্তি ও সমৃদ্ধির রাজনীতি। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে সরকার গঠন করলে ইনশাল্লাহ কুশিয়ারা তীরবর্তী মানুষের উন্নয়নে বৃহৎ উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।’

তিনি আরো বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ। ফ্যাসিস্টের পতন ঘটাতে ছাত্র-জনতা যে ত্যাগ স্বীকার করেছে, জীবন উৎসর্গ করেছে, শহীদ হয়েছে, জাতি তাদের সারাজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লকুছের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাষ্টার মইজ উদ্দিন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ নাজু, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাছির, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক ছটন মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুর আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন গেদাই, সাধারণ সম্পাদক নানু মিয়া, সাংগঠনিক সম্পাদক জয়নাল উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, ইউনিয়ন বিএনপির সদস্য আলাউদ্দিন আলা, ফখর মিয়া, গিয়াস উদ্দিন, ফরিজ আলী মেম্বার, লোকমান আহমদ ও ধনই মিয়া।

এছাড়াও সাধারণ সম্পাদক শাহিন আহমদের সঞ্চালনায় সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।