বরিশালের আগৈলঝাড়ায় কালবৈশাখী দমকা ঝড়ো হাওয়ায় রাস্তার পাশের গাছের ডাল ভেঙ্গে পড়ে মো: শহিদুল হাওলাদার (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ এপ্রিল ) বেলা ১১টার উপজেলার রত্নপুর ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
শহিদুল হাওলাদার উপজেলার রত্নপুর গ্রামের মৃত্য রশিদ হাওলাদারের বড় ছেলে। তিনি দিনমুজুরের কাজ করতেন।
স্থানীয় মনিরুল ইসলাম বলেন, আকাশে মেঘ দেখে ছাতা নিয়ে রাস্তার পাশে বসে কাজ করছিলেন শহিদুল। কালবৈশাখীর দমকা ঝড়ো হাওয়ায় রাস্তার পাশে থাকা মরা গাছের শুকনা ডাল ভেঙ্গে পড়ে তার উপর। তখন তিনি মাথায় মারাত্মক আঘাত পান। ওই সময় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
আগৈলঝাড়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউল ইসলাম বলেন, মৃত্যুর বিষয়টি আমার জানা নেই।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, কালবৈশাখী ঝড়ো হাওয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিবারেরকে আর্থিক সহযোগিতা দেয়া হবে।