জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মহাসমাবেশ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
রোববার (২০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ক্লাস বর্জন করে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে মহাসমাবেশে যোগ দেন শিক্ষার্থীরা।
এ সময় সরকারি-বেসরাকরি পলিটেকনিকের শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ৬ দফা দাবি মানতে হবে। যতদিন মানা হবে না। ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস, পরীক্ষায় না ফেরার ঘোষণা দেন।