রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের রাজবাড়ীর সোনাপুর এবং পাংশা কলেজ মোড়ে বাস-ট্রাক ও ট্রাক-মাহেন্দ গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১২ যাত্রী আহত হয়েছে।
আহতদের পাংশা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, ‘বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে বৃষ্টির মধ্যে রাস্তায় সাইড দিতে গিয়ে ওই দুটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। বাস ও ট্রাক দুটি চালকবিহীন অবস্থায় জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা হয়েছে।’