ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিলে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক অংশ নেন।

প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: এরশাদুল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো: ইকবাল হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ফেরদৌস কুরাইশী টিটু, কোষাধ্যক্ষ রুহুল আমীন রিপন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক মো: হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার জাহান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশিদ হারুন, এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও ময়মনসিংহ ব্যুরো প্রধান হারুন অর রশীদ, ডিবিসি টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান রকিবুল হাসান রুবেল, প্রথম আলো পত্রিকার ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যাণ চেয়ে মোনাজাত পরিচালনা করেন জামিয়া গাফুরিয়া ইসলমাপুর মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী।