আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রংপুর মহানগরীর মডার্ন মোড়ে অবরোধ করেছে ছাত্র জনতা। এতে ঢাকার সাথে রংপুর বিভাগের জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ সময় শনিবার বিকেল ৩টা থেকে মডার্ন মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

শুক্রবার রাত ১১টায় নগরীর মডার্ন মোড়ে ব্লকের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকার সাথে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং নীলফামারীর সড়ক যোগাযোগ। শত শত যানবাহন আটকা পড়ে যায় ছয় লেনের প্রধান সড়কে। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে ব্লকেডে অংশ নিয়েছেন জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান কলিও।

অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ব্যান ব্যান আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধ আওয়ামী লীগ স্লোগান দিচ্ছে।

ব্লকেডকারীরা জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধে আর তারা কোনো সময় দিতে চান না। দলটির বিচার এবং নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।

পরে রাত ১২টায় শহীদ তাহির জামান প্রিয়র মা সামসী আরা জামান কলি কর্মসূচি ঘোষণা করেন। শনিবার বিকেল ৩টা থেকে মডার্ন মোড়ে গণ জমায়েতের কর্মসূচি ঘোষণা করেন তিনি। পরে ব্লকেট কর্মসূচি তুলে নেয়া হয়।