কুমিল্লায় চৌদ্দগ্রামে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী নববর্ষ উপলক্ষে হাজী জাফর আলী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত খেলায় ২-১ গোলে পৌরসভা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মিয়াবাজার স্পোর্টিং ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো: কামরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

উপজেলা বিএনপির নববর্ষ উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, নুরুন্নবী পাটোয়ারী, সদস্য ডা: আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শহীদুর রহমান।

এছাড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী আবু বক্কর, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌর যুবদলের আহ্বায়ক মো: হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, রফিকুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান, আবির চৌধুরীসহ বিভিন্ন পৌরসভা ও মিয়াবাজার এলাকা থেকে আসা বিভিন্ন দর্শকরা উপস্থিত ছিলেন।