রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শরীফ উদ্দিনের বিদায় সংবর্ধনা

অনুষ্ঠানে বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তাকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

স্থান

রাজশাহী

Rajshahi

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ।

অনুষ্ঠানে বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তাকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। এরপর তাকে সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধান ও কর্মচারীদের পক্ষ থেকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফএএম আঞ্জুমান আরা বেগম, রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: শাকিল।

অনুষ্ঠানে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন ডলার, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নুর-ই-সাঈদসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।