বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত জনসংযোগের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকসহ জেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাদের সাথে জনসংযোগ করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে এ জনসংযোগ শুরু করে মুন্সিগঞ্জ জেলা জামায়াত আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস।

জনসংযোগে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, সরকারি হরগঙ্গা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক নাজমুন নাহারের কার্যালয়সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়ে যায় সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় জামায়াতের জেলা আমির কর্মকর্তাদের হাতে ইসলামী সাহিত্য তুলে দেন।

এছাড়া তিনি তাদের বলেন, ‘আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশের শান্তি আনা সম্ভব নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সাথে এ দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ প্রচেষ্টার সাথে কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানান।

এ সময় সংগঠনের মুন্সিগঞ্জ জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, সদর উপজেলা আমির নুরুল আমিন সিকদার, মুন্সীগঞ্জ পৌরসভার সেক্রেটারি মুহাম্মদ উজ্জ্বল হোসেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো: মহসিন মুন্সী। পৌরসভার সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মবিন, জামায়াত নেতা আবুল কাশেম, মো: আবু তাহের প্রমুখ।